শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খোয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হয়নি। আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন সাজ্জার গুদারা ঘাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই ঘাট ব্যবহার করেন। বর্ষাকালে খোয়াই নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ছোট ডিঙ্গি নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ জনজীবনের প্রায় সব ক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির বলেন, নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির আর কোনো বাস্তবায়ন দেখা যায় না। বছরের পর বছর শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু সেতু নির্মাণের কাজ শুরু হয়নি।
তাদের ভাষ্য, একটি সেতু নির্মাণ হলে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। এতে পুরো এলাকার অর্থনৈতিক কর্মকান্ডও গতিশীল হবে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সাজ্জার গুদারা ঘাটে একটি সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং অচিরেই এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, “সাজ্জার গুদারা ঘাটে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা অবগত। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রকল্প প্রস্তাবনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com