বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে টমটম গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় টমটমের গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার ৯ নম্বর পোকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিরপুর গ্রামের নিজ বাড়ির টমটম গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের মৃত মস্তুর আলীর ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো সকালে গ্যারেজে রাখা টমটম চার্জার থেকে খুলতে যান সোহেল মিয়া। এ সময় গাড়িতে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টা ২০ মিনিটে সোহেল মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com