স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফজল মিয়া (৪০) নামে এক যুবক ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে আলম বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে আহত সূত্রে জানা যায়। আহত ফজল মিয়া বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নয়া পাতারিয়া গ্রামের নুর মিয়ার ছেলে। আহত ফজল মিয়া জানায়, বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সাঙ্গর গ্রামের সাইদুর মিয়া ও তার লোকজনের সঙ্গে ফজল মিয়ার কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ফজল মিয়াকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।