মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলম বাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এলাকায় উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা প্রবাসী কাজী সাইদুর রহমানের হামলা ও নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ বানিয়াচং ৫টি ইউনিয়নবাসী উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উত্তর সাঙ্গর গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ৫টি ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বীয়ান ও যুবকরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় কাজী সাইদুর রহমানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন। উল্লেখ্য, গত সোমবার গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে বাড়িতে থেকে রওয়ানা দিয়ে মোটর সাইকেল যোগে উত্তর সাঙ্গর গ্রামের কাজী সাইদুর রহমান নামে এক প্রবাসী আলম বাজার সিএনজি স্ট্যান্ড আসলে তার সাইকেলকে পাছন থেকে একটি টমটম ধাক্কা দেয়। এ সময় টমটম চালকের সাথে সাইদুরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টমটম চালকের পক্ষ নিয়ে জনৈক কাশেমের নেতৃত্বে কয়েকজন যুবক সাইদুরের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাইদুর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইশ শয্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com