বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও শুভকাখিত সংগঠন প্রিয়জন গ্রুপ গত মঙ্গলবার (৬ জুলাই) বিকালে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণির শারিরীক প্রতিবন্ধী শিক্ষার্থী মো: মোবাশ্বির আলম এর চিকিৎসার জন্য ভরণপোষণ ও স্কুলে যাওয়া আসার জন্য একটি অটোরিক্সা প্রদান করা হয়েছে। এতে ঐ শিক্ষার্থীর জন্য ব্যায় হয় প্রায় পৌন ৫ লক্ষ টাকা। অটোরিক্সা ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বারের এডভোকেট ও অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মেহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট লন্ডনের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ১০ নং দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম ফখরুল ইসলাম কালাম, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সহ সভাপতি ও ডাইরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, লন্ডন প্রবাসী সমাজ সেবক রহিম শাহ, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রিয়জন গ্রুপের প্রবাসী সদস্যবৃন্দের আর্থিক সহায়তা প্রদানে বিশেষ অবদান রাখায় তাদের সুস্থতা কামনা করে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মাওলানা জিয়াউর রহমান মীর এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com