সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের কলেজ পুড়ুয়া মেধাবী ছাত্র মঞ্জুর মিয়া হত্যা মামলার ৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বৃহস্পতিবার আসামিরা হবিগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বেগমপুর গ্রামে সরকারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে খুন হন কলেজ ছাত্র মঞ্জুর মিয়া। এই হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ২৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর আসামিরা গ্রেফতার এড়াতে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ নিয়ে এলাকায় আসেন। হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার আসামিরা হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের প্রার্থনা করেন। শুনানী শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে ৮ আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন, মনিরুজ্জামান ওরফে হুক্কা মিয়া, আলাল মিয়া, ফয়জুল মিয়া, সাদিউজ্জামান, মঈন উদ্দিন, তানভীর মিয়া, মুজিবুর রহমান, আমিনুর রহমান। আসামিদের কারাগারে পাঠানোর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহলের মাঝে স্বস্তি নেমে আসে। মামলার বাদী পক্ষ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com