স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের লামা পইল গ্রামে শাহ আলম মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে শাহ আলমের বসতঘর, হাঁস, মুরগি, খাট, ধানসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বিস্তারিত