বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে ফুঁ পার্টির মূলহোতা দম্পতি আটক

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে ফুঁ পার্টির মূলহোতা দম্পতিকে আদালত এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সহযোগিরা পালিয়ে গেছে। গতকাল রবিবার দুপুরে জজকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হল, সদর উপজেলার জালালাবাদ গ্রামের ফুঁ পার্টির হোতা মোশাহিদ মিয়া (৩৫) ও তার স্ত্রী আছমা আক্তার (৩০)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি আদালত পাড়া সহ বিভিন্ন জনবহুল এলাকায় উৎপেতে থাকে। সুযোগ বুঝেই গ্রাম থেকে আসা সহজ সরল মানুষদের টার্গেট করে ব্লেকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এমনকি আছমাকে দিয়ে হানি ট্যাপ করিয়ে মানুষকে জিম্মি করে টাকা আদায় করতো তারা। বিষয়টি পুলিশের নজরে এলে সদর থানার ওসি সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে একদল পুলিশ জজকোর্ট এলাকার গেইট থেকে তাদেরকে আটক করেন। ওসি জানান, তাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না। কারণ তারা শহরের অপরাধ জগতের মূলহোতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com