বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিন-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ-৪ (মাাধবপুর-চ্নুারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন- দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই দেশকে মেরামত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পরিচালনার মাইল ফলক হয়ে থাকবে। শেখ হাসিনা বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে দীর্ঘ ৬ বছর অন্ধকার কারাগারে আটকে রেখে ছিলেন। চিকিৎসা করতে বিদেশে যেতে দেয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অত্যাচার-নিযার্তন করে নির্বাসিত করে রাখে বছরের পর বছর। বিএনপি করার অপরাধে আমি এবং আমার পরিবারের উপর হামলা মামলা করে হয়রানী করা হয়েছে। আমার বড় ভাই কায়সার সাহেবকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। ছোট ভাই শাহজাহান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদৌহসহ একাধিক মামলা দায়ের করেন। আমার বাসায় বার বার বোমা হামলা করা হয়। তবু বিএনপি ছেড়ে যায়নি। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। আমরাও ৩ জন মনোনয়নের জন্য প্রতিযোগিতা করেছি। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা আমাকে মনোনীত করেছেন এ জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। ইতিমধ্যে সবার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তারা আমাকে অভিনন্দন জানিয়েছে। তাই আসুন আমরা সকলে মিলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য এক যোগে কাজ করি। তিনি হবিগঞ্জ-৪ মাধবপুর-চ্নুারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে চ্নুারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে মাাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন- সৈয়দ মোঃ ফয়সল ৩৫টি বছর ধরে তীল তীল করে মাধবপুর-চ্নুারুঘাটে বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন। তিনি সরকারের কোন দায়িত্বে না থেকেও মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছেন ও এবং ব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করে জনসাধারণের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে। সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মোঃ শহীদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, পৌরসভার সাবেক মেয়র নাজিমউদ্দিন সামসু, চ্নুারুঘাট উপজেলার সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, বিএনপির নেতা চেয়ারম্যান মোহাম্মদ আলী, খাইরুল আলম, মুন্সি শফিকুর রহমান জামাল, সালাউদ্দিন বাবরু, কাজী সুজন, উপজেলা যুবদলের আহবায়ক এড. মোজাম্মেল চৌধুরী, যুগ্ম আহবায়ক সফিক মহালদার, যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা স্বচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত নেতাকর্মী বনাঢ্য সাজে ধানের শীষের মিছিল নিয়ে আসে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com