মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে মসজিদের ভেতর মুসল্লী খুনী রোসেল র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি নিহতের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামি রোসেল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাবের একটি অভিযানিক দল গতকাল শনিবার ৮ নভেম্বর হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রোসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের আতিক মিয়ার ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ আগস্ট নবীগঞ্জে হাসানখালি এলাকায় একটি কালভার্ট এর নিচে জাবেদ মিয়া নামের একজনের লাশ পাওয়া যায়। উক্ত জাবেদ মিয়া হত্যা মামলার মূল অভিযুক্ত ভিকটিম ইমরুল মিয়া গত ১৬ সেপ্টেম্বর গ্রেফতার হন। কিন্তু ২ নভেম্বর জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুদ্ধ ছিল বলে জানা যায়।
এরই প্রেক্ষিতে গত ৭ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে ভিকটিম মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুলের উপর হামলা করে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত হয়ে ইমরুল মিয়া মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনা হবিগঞ্জসহ সারাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার জিডি নং-৩৪৭, তারিখ-০৭/১১/২০২৫ খ্রিঃ দায়ের করা হয়।
এরই প্রেক্ষিতে আসামীকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এক পর্যায়ে রোসেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com