মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে আইসক্রিম কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে বাংলাবাজার এলাকার নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ।ট সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে বাংলাবাজর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাবাজার এলাকার নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের পাশাপাশি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার ও ক্রিম ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইসক্রিম ফ্যাক্টরীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
নবীগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com