রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামীসহ পরিবারের সবাই পলাতক

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ হলেন-মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের আবু হানিফের মেয়ে। তিনি দুই সন্তানের মাতা ছিলেন। গতকাল রবিবার (৯ নভেম্বর) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে সানজিদা আক্তার নিপার স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে গেছেন। সানজিদার পিতার পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে মাধবপুরের রফিকুল ইসলামের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স ৮ বছর, অন্যজনের ৪ বছর।
নিহত সানজিদার বাবা আবু হানিফ বলেন, ১১ বছর আগে মাধবপুরের রফিকুল ইসলামের সঙ্গে সানজিদার বিয়ে হয়। কিছুদিন আগে জানতে পারি, রফিকুল দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকেই মেয়ের ওপর নির্যাতন বেড়ে যায়। রফিকুল আর তার পরিবারের লোকজন মেয়ের খোঁজও নিত না।
তিনি আরও বলেন, আমাদের ধারণা, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহকে কেন্দ্র করে সানজিদাকে হত্যা করে পরে গলায় রশি বেঁধে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। নিহতের চাচাতো ভাই ফারুক মিয়া জানান, গতকাল সকালে বিয়ের ঘটক মানিক চাঁন আমাদের খবর দেন সানজিদা মারা গেছে। আমরা গিয়ে দেখি তার পা মাটিতে লাগানো অবস্থায় দড়িতে ঝুলে থাকা। এটি স্পষ্টভাবে একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভিকটিমের স্বজনরা।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com