সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ভিপি নুর ১২ নভেম্বর হবিগঞ্জে আসছেন

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরু ১২ নভেম্বর ১ দিনের সফরে হবিগঞ্জ আসছেন। সফরকালে তিনি ওইদিন বিকেল ৩টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা গণঅধিকার পরিষদের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। গতকাল রবিবার সন্ধ্যায় শায়েস্তানগরস্থ জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন-ভিপি নুরের জনসভায় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত হবে। এই সমাবেশ শান্তিপূর্ণভাবে যাতে সম্পন্ন হয় এ জন্য তিনি প্রশাসন, রাজনীবিদ, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, হবিগঞ্জ-১ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী আবুল হোসেন জীবন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন-জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মানিক মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, জেলা মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউর রাসেল, সদর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহেমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক টিটু মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, জেলা সদস্য বাবুল মিয়া, রফিক মিয়া, নিজামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলা প্রচার সম্পাদক নিজামপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোতাব্বির হোসেন, ইউসুফ আলী, ছাত্রঅধিকার পরিষদের নেতা জুনাইদ আলী প্রমুখ। এ ছাড়াও এলাকার মুরুব্বীয়ান, যুবকসহ গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com