বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আজমিরীগঞ্জে গভীর নলকূপ স্থাপনে দুনীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫০ বা পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে সাবমার্সিবল যুক্ত গভীর নলকূপ স্থাপনে প্রতিবেদন দাখিলের নাম করে বিভিন্ন অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ কোন কোন উপ সহকারি ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে। এরই মধ্যে একজন উপ সহকারি ভূমি কর্মকর্তা বদলী হয়ে গেছেন। এতে সুবিধা পাবার জন্য ওই কর্মকর্তার সাথে যোগাযোগকারীরা ওই কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন কি-না তা জানতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বার বার যোগাযোগ করেও কোন সুরাহা পাচ্ছেন না জানান ভূক্তভোগীরা।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটিতে ১৩ টি করে মোট ৬৫টি সাবমার্সিবল যুক্ত গভীর নলকূপ বরাদ্দ পায় উপজেলা জনস্বাস্থ্য অফিস। সর্বমোট- ৬৫টি নলকূপের মধ্যে ৪২টি স্কুল-কলেজ, মাদ্রাসা, মন্দির মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্টানে বন্টন করে দেয়া হয়। কমপক্ষে ১০ থেকে ১৫টি পরিবারের লোকজন যেন গভীর নলকূপের পানি ব্যবহার করতে পারে সে জন্য ২৩টি নলকূপ অবশিষ্ট থাকে। এরমধ্যে কাকাইলছেও ইউনিয়নে ৮টি, বদলপুরে ৮টি, জলসুখায় ৬টি ও শিবপাশায় ১টি স্থাপন করার কথা রয়েছে। উল্লেখিত নলকূপগুলো স্থাপনের উপযুক্ত জায়গা নির্ধারণের জন্য প্রতিবেদন দাখিল করতে স্ব-স্ব ইউনিয়ন সমূহের উপ সহকারি ভূমি কর্মকর্তাদের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।
এদিকে খবর পেয়ে গভীর নলকূপ পেতে সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহের সুযোগ সন্ধানীরা ধর্ণা দিতে থাকেন সংশ্লিষ্ট উপ সহকারি ভূমি কর্মকর্তাদের সাথে। এ সুযোগে কোন কোন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপ সহকারি ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে। সূত্র মতে, জনৈক ফ্রান্স প্রবাসীর পিতার নিকট থেকে নগদ ২০ হাজার টাকা, একটি দামী হাতঘড়ি হাতিয়ে নেয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার জানান, বন্টন/বরাদ্দ বিধি অনুযায়ী হবে। এরমধ্যে অর্থ লেনদেনে জড়িয়ে পড়ে থাকলে তা যেকোনো পক্ষের জন্যই বেআইনী। তথাপি প্রকৃতই কেউ এমন করে থাকলে আমার বা ডিসি স্যার বা উচ্চতর ফোরামে অভিযোগ দাখিল করলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ অবস্থায় সরজমিন পরিদর্শন করে উপযুক্ত স্থানে গভীর নলকূপ স্থাপনের দাবি জানান সচেতনমহল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com