মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে পূর্ব শত্রুতার জের পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকা মূল্যের মাছ নিধন

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার নিধনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ৫ নভেম্বর মোঃ খোকন মিয়া বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মুড়িয়াউক গ্রামের খোকন মিয়া বাড়ী থেকে অনুমান ২০০ মিটার পূর্বেদিকে তাদের নিজস্ব একটি পুকুর রয়েছে। পুকুরে গত ৪/৫ মাস পূর্বে প্রায় ৩৫ হাজার টাকার বিভিন্ন জাতের পোনা মাছ ছাড়েন। বর্তমানে মাছগুলো প্রায় ৮’শ গ্রাম থেকে ১ কেজি ওজনের হয়ে গেছে।
গত ৩ নভেম্বর সোমবার প্রতিদিনের ন্যায় খোকন মিয়া ও তার পরিবারের লোকজন রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে খোকনের ছোট ভাই মোঃ হাসানূর রহমান সাজন পুকুর পাড়ে গিয়ে দেখতে পায়, পুকুরের মাছ মরে পানিতে ভেসে আছে। তাৎক্ষণিক সেখানে মানুষ জড়ো হয়। খোকন মিয়া ও তার পরিবারের ধারণা পূর্ব শত্রুতার জের পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে।
খোকন মিয়ার অভিযোগ, পুকুর থেকে ইতিপূর্বে মাছ চুরি করে নেওয়ার সময় তারা চোর ধরে ফেলেছিল। সেই আক্রোশে তার পিতা সফিকুর রহমানকে সঙ্গবদ্ধ চোর ও তাদের পরিবারের সদস্যরা চলতি সনের গত ১ এপ্রিল হত্যা করেছিল। বর্তমান ওই মামলা আদালতে বিচারাধীন রয়েছে। (যাহার নং- জিআর-৪০/২৫, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড।) পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে থাকতে পারে।
উল্লেখ্য, ৩নং মুড়িয়াউক ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক এর মালিকানাধীন বাড়ির পার্শ্ববর্তী ফিসারি লিজ নেন সফিকুর রহমান। লিজকৃত ফিসারিতে বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। কিছু শ্রমিক ও নিজের অক্লান্ত পরিশ্রমের ফলে ফিসারিতে লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করেন তিনি। ওই ফিসারিতে কুনজর পড়ে একই এলাকার মিয়া হোসেনের ছেলে তোফাজ্জুল মিয়ার। এরই ধারাবাহিকতায় তোফাজ্জুল মিয়া সহযোগিদের নিয়ে রাতে ফিসারিতে মাছ চুরি করতে যায়। বিষয়টি সফিকুর রহমান আন্দাজ করে তাদের হাতে নাতে ধরে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তোফাজ্জুলকে আটক করলেও তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উত্তম মাধ্যম দিলে সে অনেকের নাম প্রকাশ করে। পরে তাকে পুলিশে সোপর্দ করতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যানের অনুরোধে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর তোফাজ্জুল ও রফু মিয়া গংরা ক্ষিপ্ত হয়ে সফিকুর রহমানকে হুমকি ধামকি দেয় ও প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এর জেরে গত ১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টার দিকে লাখাই থানর মুড়িয়াউক গ্রামের জব্বরনগর নামক স্থানে কালাউক রাস্তার পূর্ব পাশে চায়ের দোকানে রফু মিয়া ও তোফাজ্জুলসহ প্রায় ৩০/৩২ জন লোক সফিকুর রহমানকে একা পেয়ে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে অভিযুক্ত করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে খোকন মিয়া। মামলাটি বর্তমানে আদালত বিচারাধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com