বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভাদৈ তরফ বাজারে জি কে গউছ আমি এমপি হয়ে যাবো, সেই ভয়ে আমাকে কিবরিয়া হত্যা মামলায় আসামী করা হয়েছিল

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি পার্লামেন্ট নির্বাচন করব, আমি এমপি হয়ে যাবো, সেই ভয়ে আমাকে কিবরিয়া হত্যা মামলায় আসামী করা হয়েছিল। তারা ভেবেছিল, আমি ভয়ে দেশ থেকে পালিয়ে যাবো। কিন্তু বিএনপি পালায় না, পালানোর ইতিহাস আমার নেই। আমি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করেছিলাম। আমি সাড়ে ২৬ মাস কারাগারে ছিলাম, কারাগারেও আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি সেই দিন ধৈর্য ধরেছিলাম, আর মহান আল্লাহর ন্যায় বিচারের অপোয় ছিলাম। তিনি গতকাল রবিবার বিকালে ভাদৈ এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পশ্চিম ভাদৈ পঞ্চায়েতের সরদার আব্দুল গফুরের সভাপতিত্বে এবং এডভোকেট আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান জুয়েল ও আব্দুল মোতালিব মহসিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুরজাহান, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com