শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ফেসবুকে ভাইরাল করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শায়েস্তাগঞ্জের এক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবতীর নাম ফাবিহা আক্তার (২২)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে কুটিরগাঁও গ্রামের মোঃ জুয়েল মিয়া কন্যা। ফেসবুকে ভাইরাল এই দৃশ্য দেখে গতকাল শনিবার দুপুরে স্থানীয় জনতা ওই যুবতীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে যুবতীকে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, পোস্টটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর শায়েস্তাগঞ্জের মানুষ ক্ষুদ্ধ হয়ে উঠে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, রাসুল (সাঃ) কে নিয়ে তার ফেসবুক আইডি ব্যক্তিগত ফেসবুক একাউন্ট “ংধৎধ ংুঁড়হ” থেকে রাসুল (স:)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপত্তিকর পোস্ট দিয়ে ভাইরাল করে দেওয়ার অভিযোগে ফাবিহা আক্তার যুবতীকে থানা হেফাজত থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় রাখা হয়েছে। তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।