বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একদল ডিবি পুলিশ শায়েস্তাগঞ্জ পুরান বাজার থেকে সাড়াশি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। সে চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের বাসিন্দা। বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি ॥ যুক্তরাষ্টের নিউইয়র্কে বাংলাদেশীদের নতুন সংগঠন বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র কমিটি গঠিত হয়েছে। গত ৯ জুন রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের জয়া পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল) এবং সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ নির্বাচিত হয়েছেন। বিপুল সংখ্যক বাহুবল প্রবাসীর উপস্থিতিতে উৎসবমুখর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মানুষ পড়েন চরম ভোগান্তিতে। অফিস আদালত ও থানাসহ সরকারি প্রতিষ্ঠানে কাজের ব্যাঘাত ঘটে। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা পানি নিষ্কাষনের ড্রেন বন্ধ করে ভবণ নির্মাণ করায় এ সমস্যা সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার ঘন্টাখানেকের বৃষ্টিতেই সার্কিট হাউস, সদর থানা ও পানি উন্নয়ন বোর্ড তলিয়ে গেছে। অনেকেই পানি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ স্কুল শিক্ষক ও সংস্কৃতিকর্মী রিবন রুপা দাসের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে হবিগঞ্জ শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকায় বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে আরো জোরদার করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্যানেল মেয়র-১ পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে এই ‘উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে মোবাইলে সংযুক্ত হন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হাসপাতালের প্রধান সড়কের দুই পাশসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে ঈদের সময় যাতে রোগীদের কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে হাসপাতালগুলোতে দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ১টা পর্যন্ত হাসপাতালের প্রধান সড়কের সকল অবৈধ স্থাপনা ও জেলা পরিষদ ও সার্কিট হাউজ মোড়ের সকল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লস্করপুরে ট্রেনের ধাক্কায় ফুলবানু (৫০) নামে সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় সিএনজি চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১২ জুন) দুপুর ১টায় লস্করপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। নিহত ফুলবানু সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের উত্তর বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নিয়ম ভঙ্গ করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সরেজিমন বানিয়াচং হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলে সেখানে দায়িত্বরত লোকজন রোগীদের কাছ থেকে ১০ টাকা ফিস জমা দিয়ে প্রেসক্রিপশন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি ও এরশাদ সরকারের আমলে বাজেট ঘোষণার পর ‘গরীব মারার বাজেট বাতিল করতে হবে’ শ্লোগান তুলে রাজপথে আন্দোলন হতো। আজ সেই শ্লোগান নেই, এখন দেশের মানুষ ‘গরীব বাঁচানোর বাজেট’ শ্লোগানে আনন্দ-উল্লাস করে। গত মঙ্গলবার দ্বাদশ জাতীয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ এক লাখ টাকা মূল্যের চার কেজি গাঁজাসহ তানভীর হোসেন ছাব্বির (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। ছাব্বির সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামালনগর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। গত মঙ্গলবার (১১ জুন) রাতে হাইওয়ে থানার একদল পুলিশ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ ছাব্বিরকে গ্রেপ্তার বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন এর নিঃশর্ত মুক্তি দাবিতে গতকাল বুধবার বিকাল ৪ টায় নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মিছিলটি শহরের নতুন বাজার মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ছোট ভাইকে হত্যার ৬ বছরের মাথায় বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে র‌্যাবের সহায়তায় আসামিদের ঢাকা থেকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তারদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন, মিরাশি ইউনিয়নের লাতুরগাও গ্রামের মৃত আব্দুল জাহির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির সিঙ্গাপুরে গেছেন। গতকাল ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সংসদ সদস্যের সহধর্মিনী ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে অবস্থান করছেন বিধায় তিনিও সেখানে গেছেন। জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমন বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com