শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাজেট অধিবেশনের বক্তব্যে এমপি আবু জাহির ॥ দেশের মানুষ এখন ‘গরীব বাঁচানোর বাজেট’ শ্লোগানে আনন্দ-উল্লাস করে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি ও এরশাদ সরকারের আমলে বাজেট ঘোষণার পর ‘গরীব মারার বাজেট বাতিল করতে হবে’ শ্লোগান তুলে রাজপথে আন্দোলন হতো। আজ সেই শ্লোগান নেই, এখন দেশের মানুষ ‘গরীব বাঁচানোর বাজেট’ শ্লোগানে আনন্দ-উল্লাস করে। গত মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনার বক্তব্য প্রদানের সময় তিনি একথা বলেন।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘোষিত বাজেটের সঠিক বাস্তবায়ন হচ্ছে। এই দেশকে তিনি বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যে গুটিকয়েক লোক ঘোষিত বাজেটকে উচ্চবিলাসী বলে সমালোচনা করছেন তা সঠিক নয় উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, বিএনপির আমলে বাজেট ঘোষণার মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও অর্থমন্ত্রী সাইফুর রহমান তাদের কালো টাকা সাদা করেছিলেন। এখন তারা মুখে গণতন্ত্র ও অন্তরে দুর্নীতি ধারণ করে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করছেন। ‘দশটা হোন্ডা ও বিশটা গোন্ডার’ প্রচলন ঘটিয়ে বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে কলঙ্কিত করেছিল। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ চারজন নেতাকে গ্রেনেড হামলার মধ্য দিয়ে হত্যা করেছে বিএনপি। আমিসহ অসংখ্য নেতাকর্মী সেদিন ক্ষতবিক্ষত হয়েছিলাম। বিএনপি সরকারে থেকে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় হাওয়া ভভনের মাধ্যমে খুনীদের দিয়ে দেশের জনপ্রিয় নেতাদের হত্যা করে জঙ্গীদের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৬ বছরে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে বিএনপির কোন নেতা গ্রেনেড হামলায় মৃত্যুবরণ করেনি। আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটি পদক্ষেপ দেশের জনগণের পক্ষে থাকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com