সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, প্রমুখ। এছাড়া আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন অফিসের প্রধানসহ শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সেমিনারে উপস্থিত লোকজনের দাবী ও ভোক্তার অধিকার নিশ্চিত করাসহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রন ও ভেজাল রোধে উপজেলার প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার এলাকায় গরুর গোশত ও দুধ বিক্রয়ের জন্য একটি ঘর নির্মান করে দেয়ার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি মোঃ ইকবাল হোসেন খান ও সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
এছাড়া ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উল্লেখিত অতিথিসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com