সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হাসপাতালের প্রধান ফটকসহ ফুটপাতের দোকান উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হাসপাতালের প্রধান সড়কের দুই পাশসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে ঈদের সময় যাতে রোগীদের কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে হাসপাতালগুলোতে দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ১টা পর্যন্ত হাসপাতালের প্রধান সড়কের সকল অবৈধ স্থাপনা ও জেলা পরিষদ ও সার্কিট হাউজ মোড়ের সকল ফুটপাতের দোকান উচ্ছেদ করে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, দুই পাশে এসব অবৈধ দোকানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আড্ডা থাকে। এমনকি এসব দোকানে নানা অপরাধীদের আনাগোনা থাকে। এ কারণেই পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হাসপাতালে দালালদের উৎপাতও বেড়েছে। শনিবার থেকে ঈদের শেষদিন পর্যন্ত পুলিশের নজরদারি থাকবে। যাতে রোগীদের দালালদের খপ্পরে পড়তে না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com