সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

চুনারুঘাটে ৬ বছরের ব্যবধানে দুই ভাইকে হত্যা ॥ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ছোট ভাইকে হত্যার ৬ বছরের মাথায় বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে র‌্যাবের সহায়তায় আসামিদের ঢাকা থেকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তারদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন, মিরাশি ইউনিয়নের লাতুরগাও গ্রামের মৃত আব্দুল জাহির ওরফে করম আলীর ছেলে ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর নুর (৪৫) ও তার ভাতিজা আব্দুল কাদিরের ছেলে খোরশেদ আলম (২২) ও শাহ আলম (২৪)।
জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ১৩ আগস্ট মহিবুল হোসেনকে হত্যা করা হয়। মহিবুর হত্যার ৫ বছর পর গত ২১ মে মঙ্গলবার রাতে স্থানীয় নালমুখ বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় দরবেশ মিয়ার বাড়ির কাছে মহিবুলের মেজ ভাই আব্দুল হাসিম ওরফে গিয়াস উদ্দিনকে (৬০) গলা কেটে হত্যা করা হয়। ঘটনার ৫ দিন পর নিহতর স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় ২৬ জুন ইউপি সদস্য আব্দুর নুরকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় করিম হোসেনের ছেলে ফারুক মিয়া গত ২ জুন আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এর মধ্যে নুর মেম্বার সহ বাকিরা পালিয়ে যায়।
নিহতর পারিবারিক সূত্র জানায়, ২০১৮ সালে নুর মেম্বারসহ তার লোকজন গিয়াস উদ্দিনের ছোট ভাই মুহিবুল ইসলামকে একইভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাদের বড় ভাই মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে হবিগঞ্জ দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। এ মামলার আক্রোশেই গিয়াস উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতর পরিবারের।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, র‌্যাব পুলিশের যৌথ অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ মামলায় অভিযুক্ত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com