বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সিগন্যাল অমান্য করে ক্রসিংয়ে প্রবেশ ॥ লস্করপুরে ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লস্করপুরে ট্রেনের ধাক্কায় ফুলবানু (৫০) নামে সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় সিএনজি চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১২ জুন) দুপুর ১টায় লস্করপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। নিহত ফুলবানু সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের উত্তর চরহামুয়া গ্রামের আবদুল্লাহ মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুর ১টায় চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশা লাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা যাত্রী ফুলবানু ঘটনাস্থলেই মারা যান।
লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা কর্মীর দাবি বাঁশ ফেলে গেইট বন্ধ করলেও মিরপুরের দিক থেকে আসা শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা সিগনাল অমান্য করে রেললাইনে উঠে পড়ে। ফলে দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসাপতাল মর্গে পাঠিয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com