বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা ছাত্রদল সভাপতি রিংগনের মুক্তির দাবিতে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন এর নিঃশর্ত মুক্তি দাবিতে গতকাল বুধবার বিকাল ৪ টায় নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মিছিলটি শহরের নতুন বাজার মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর রোডস্থ ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এক পথ সভায় মিলিত হয়। উক্ত পথসভায় পৌর ছাত্রদল নেতা বশির আহমেদ তুষারের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা হোসাইন আহমেদ জিহাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও উপজেলা ছাত্রদলের (বর্তমান) অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া আহমেদ, জুনু মিয়া, শামীম খান, মোজাম্মিল চৌধুরী, কায়েস মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ সকল রাজ বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com