বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বিস্তারিত
  স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদরের পইল থেকে গরু চুরির ২৪ ঘন্টার মাথায় সদর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। জানা যায়, গত ২০ জানুয়ারি ওই এলাকার মোশাহিদ হোসেন মিতুর একটি গরু মাঠ থেকে চোরের দল নিয়ে যায়। এ বিষয়ে তিনি সদর থানায় অভিযোগ দিলে এসআই জয়পাল তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে অপারেশন ওসি মোবারক হোসেনের নেতৃত্বে গত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফুটপাত অবমুক্ত ও যানজট নিরসনে করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার পৌরসভা পূর্বঘোষিত কার্যক্রমের আওতায় এ অভিযান চালায়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সম্প্রতি হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত অবমুক্ত করতে উদ্যোগ গ্রহন করেন। এ উদ্যোগের আওতায় সোমবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে লাশ উত্তোলনের ডোম মিজানের সাথে কর্মচারীদের বাকবিতন্ডা ও উত্যপ্ত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় হাসপাতালে আসা রোগীরা দিকবিদিক ছুটাছুটি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গত সোমবার রাত ৮টার দিকে জরুরি বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে। এরকম একটি ঘটনায় হাসপাতাল এলাকায় আতংক দেখা দিয়েছে। জানা যায়, বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহুবল আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর পক্ষ থেকে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দকৃত ৬টি ধর্মীয় প্রতিষ্টানের মধ্যে সরকারী টিআর অনুদান বিতরন করা হয়েছে। গত ২১ জানুয়ারী রবিবার রাতে নিজ বাড়ীতে এসব অনুদান বিতরন করেন সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এ সময় উপস্থিত ছিলেন- এডভোকেট মিনহাজ গাজী, বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ২০ জানুয়ারী শনিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একদল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) কে তার নিজ বসত ঘর থেকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে খেলাধূলায় আরও আগ্রহী করে তোলার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল জেলা শহরের জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ সদর উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। সংসদ সদস্য বলেন, খেলাধূলার চর্চা মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মাদক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারী নিউইয়র্কের জ্যাকসন হাইটস পালকি সেন্টারে এ অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বৃন্দাবন কলেজের বিপুল সংখ্যক সাবেক ছাত্র/ছাত্রী ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন। তাদের পদচারণায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। সংগঠনের বিদায়ী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জে, শাহ আলম হুসেইনের মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জেলা ও দায়রা জজের দায়িত্বে থাকা বিচারক মোঃ জাহিদুল হকের সভাপতিত্বে হবিগঞ্জের দেওয়ানী ও ফৌজদারী উভয় আদালতের বিচারকগণ উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের পক্ষে শোক প্রস্তাব পাঠ বিস্তারিত
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। তিনি দিনে-রাতে চষে বেড়াচ্ছেন ৫টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনী এলাকা। বিগত করোনাকাল থেকে শুরু করে ২০২২ সালের বন্যায় এ উপজেলার প্রায় ১০ হাজার ক্ষতিগ্রস্ত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সৈদ্যারটুলা গ্রামের মরহুম নুরউদ্দিন খানের পুত্র ইকবাল বাহার খান’র দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় সময় নিজ বাড়িতে হার্ট অ্যাটাক জনিত কারেণে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি………. রাজিউন। বিকাল ৫ টায় সময় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনে নব নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়েছে আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা শাখা। আইসিটি মন্ত্রী জুনায়েদ আহম্মদ পলকের চুনারুঘাট সফর নিয়ে এক মত বিনিময় সভায় এ সমর্থনের কথা ব্যক্ত করেন দলের নেতারা। এতে করে নির্বাচন পরবর্তী সময়ে দলীয় নেতা কর্মীদের মাঝে সৃষ্ট মত বিরোধের অবসান বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে ব্যাতিক্রমধর্মী আইটি প্রতিষ্ঠান কোডেক বিডি ও সহযোগী প্রতিষ্ঠান কোডিজেন এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ভবনের ২য় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে কোডেক বিডি এর প্রতিষ্ঠাতা আশীষ কুমার কুরীর সঞ্চালনায় ও মোঃ ওয়াকিল হাসান পাভেল এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। পরে মেয়র অনলাইন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ টানা তিন ম্যাচ জিতে সিলেট বিভাগীয় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হবিগঞ্জ জেলা দল। আগামী বুধবার তাঁরা ফাইনালে মুখোমুখি হবে সিলেট অথবা মৌলভীবাজার জেলা দলের সঙ্গে। গত ১৭ জানুয়ারি টুর্ণামেন্টের প্রথম খেলায় মৌলভীবাজার জেলা দলকে ৩ উইকেটে পরাজিত করে হবিগঞ্জ। এরপর ১৮ ও ২১ জানুয়ারি সিলেট এবং সুনামগঞ্জকে বড় ব্যবধানে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com