বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ॥ নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। তিনি দিনে-রাতে চষে বেড়াচ্ছেন ৫টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনী এলাকা। বিগত করোনাকাল থেকে শুরু করে ২০২২ সালের বন্যায় এ উপজেলার প্রায় ১০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পারিবারিকভাবে বিভিন্ন সময় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। তাছাড়া এলাকার উন্নয়ন ও সামাজিক সালিশ বিচারে নিপীড়িত ও নির্যাতিত জনমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এলাকার শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মান উন্নয়ন ও যুব সম্প্রদায়কে দেশের দক্ষ মানব সম্পদে পরিনত করার লক্ষ্যেও কাজ করছেন। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পিতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম ফজলুর রহমান চৌধুরী আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়ক বাস্তবায়নে বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে গুরুত্বপূণ ভূমিকা পালন করেন। বর্তমান আজমিরীগঞ্জ-শিবপাশা সড়ক মরহুম ফজলুর রহমান চৌধুরী’র স্বপ্নের প্রতিফলন। হাওর অঞ্চলের অবহেলিত জনপদে শিক্ষা প্রসারে আজমিরীগঞ্জ কলেজ, সৌলরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন এবিসি উচ্চ বিদ্যালয় সরকারীকরণ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ ও ন্যায় বিচারক হিসেবে জনমানুষের কাছে অত্যন্ত সুপরিচিত ও প্রিয় ব্যক্তি ছিলেন ফজলুর রহমান চৌধুরী। পিতার সুযোগ্য সন্তান পরিচ্ছন্ন ইমেজের চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ পিতার দেখানো পথ অনুসরণ করায় আজমিরীগঞ্জ উপজেলাবাসীর নিকট গ্রহণযোগ্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমাদৃত হচ্ছেন। এ নিয়ে জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com