বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অপ্রতিরুদ্ধ তিন জয়ে বিভাগীয় শিরোপার ধারপ্রান্থে হবিগঞ্জ

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা তিন ম্যাচ জিতে সিলেট বিভাগীয় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হবিগঞ্জ জেলা দল। আগামী বুধবার তাঁরা ফাইনালে মুখোমুখি হবে সিলেট অথবা মৌলভীবাজার জেলা দলের সঙ্গে। গত ১৭ জানুয়ারি টুর্ণামেন্টের প্রথম খেলায় মৌলভীবাজার জেলা দলকে ৩ উইকেটে পরাজিত করে হবিগঞ্জ। এরপর ১৮ ও ২১ জানুয়ারি সিলেট এবং সুনামগঞ্জকে বড় ব্যবধানে হারায় হবিগঞ্জের ছেলেরা। জানা গেছে, আজ মৌলভীবাজার ও সিলেট জেলা দলের খেলায় যে দল জয়ী হবে তাঁদের সঙ্গে আগামী বুধবার মৌলভীবাজারের ভেন্যুতে ফাইনাল খেলবে হবিগঞ্জ।
গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। তিনি বলেন, ‘হবিগঞ্জে গেল দুই বছর নিয়মিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ আয়োজন ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেওয়ায় ক্রিকেটারদের উন্নতি হয়েছে।’ ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে তিনি হবিগঞ্জের ক্রিকেটারদের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ কবে আয়োজন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ক্রীড়া সংস্থার সভাপতির বদলিজনিত কারণে এবার লীগ আয়োজনে কিছুটা বিলম্ব হয়েছে। তবে শিগগিরই হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ক্রিকেট লীগ শুরু হবে। ইতোমধ্যে পীচ প্রস্তুত করা হয়েছে এবং সকল প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com