বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুরস্কার বিতরণীতে এমপি আবু জাহির ॥ তরুণ প্রজন্মকে খেলাধূলায় আগ্রহী করার আহবান

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে খেলাধূলায় আরও আগ্রহী করে তোলার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল জেলা শহরের জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ সদর উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
সংসদ সদস্য বলেন, খেলাধূলার চর্চা মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মাদক থেকে দূরে রাখে। তাই আমাদের সন্তানদের নিয়মিত খেলাধূলা করার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ সময় অতীতের ন্যায় ভবিষ্যতেও হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল।
আয়োজক কমিটির আহবায়ক ও আলী ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন আহমেদ, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার চৌধুরী, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা রওশন সুলতানা, অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
পরে এমপি আবু জাহির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com