বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল খানের দাফন সম্পন্ন এমপিসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সৈদ্যারটুলা গ্রামের মরহুম নুরউদ্দিন খানের পুত্র ইকবাল বাহার খান’র দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় সময় নিজ বাড়িতে হার্ট অ্যাটাক জনিত কারেণে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি………. রাজিউন। বিকাল ৫ টায় সময় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র, কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, সাবেক সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান, খেলাফত মজলিশের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ লুৎফুর রহামান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, হাবিবুর রহমান, বিএনপি নেতা জাহির হোসাইন, ছায়েদ লস্করসহ আওয়ামীলীগ, বিএনপির নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com