বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের ফুটপাত অবমুক্ত ও যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফুটপাত অবমুক্ত ও যানজট নিরসনে করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার পৌরসভা পূর্বঘোষিত কার্যক্রমের আওতায় এ অভিযান চালায়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সম্প্রতি হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত অবমুক্ত করতে উদ্যোগ গ্রহন করেন। এ উদ্যোগের আওতায় সোমবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তেমুনিয়া হতে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে ঈদগাহ রোড হতে চৌধুরী বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার প্রধান সড়কে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মোঃ জাবেদ ইকবাল চৌধুরী হ্যান্ড মাইকে বলেন ‘অবমুক্ত করা ফুটপাতে পুনরায় দোকানপাট বসালে অথবা জিনিসপত্র রাখলে মালামাল জব্দ, জরিমানা ও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com