বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে আইন শৃংখলা সভায়-এমপি রুয়েল সকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, বানিয়াচং উপজেলা দুপ্রকের সভাপতি বিপুল ভূষন রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনুয়ার হোসেন, শেখ শামছুল হক, আহাদ মিয়া, জয়কুমার দাশ, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী, ফরিদ আহমদ,মাসুদ কোরানী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আওযামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, শেখ সামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল বলেছেন, নির্বাচন পর্যন্তই দুইটি পক্ষ ছিল এখন কোন পক্ষ নেই। নির্বাচিত জন প্রতিনিধি হিসেবে আমি সকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই। বিশেষ করে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট ফোন অথবা সরাসরি এসে আমার নাম ভাঙ্গিয়ে কোন কাজ করাতে চাইলে আপনারা করবেন না। আমার নির্বাচনী এলাকার যে কেউই হোক না কেন আইনের বাইরে গিয়ে কোন সুবিধা দিতে যাবেন না। অনেকেই আমার সাথে কাজ করেছেন এবং করবেন তারা যেন সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে কোন অবৈধ কাজ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
তিনি আরো বলেছেন আমার ব্যক্তিগত কোন প্রতিনিধি নাই আমি নিজেই আমার প্রতিনিধি। আপনারা যেকোন সময় আমার সাথে প্রয়োজন হলে সরাসরি অথবা ফোনে যোগাযোগ করবেন। সকলের সাথে সমন্বয় করে বানিয়াচংয়ের সর্ব ক্ষেত্রে উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com