মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে লকডাউনে থাকা সুত্রধর বাড়ির ১৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক। ৮ মে শুক্রবার দুপুরে ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিকের ব্যক্তিগত পক্ষ থেকে সুত্রধর বাড়ির ১৬ পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ কোভিড-১৯ মহামারি দুর্যোগ এবং মাহে রমজানের উপলক্ষে নবীগঞ্জের ১৩ টি ইউনিয়নের হত দরিদ্র এবং কর্মহীন মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরনের অংশ হিসেবে ৬ নং কুর্শি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯০টি পরিবারে মধ্যে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের লোকজনের মধ্যে ৫’শ টাকা বিতরণ করা হয়। শুক্রবার বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সীমান্তে বিজিবি’র পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেঃ কঃ সামীউন্নবী চৌধুরী ধর্মঘর, হরষপুর, বড়জ্বালা সীমান্তের ১৮০ জন গ্রামবাসীর মধ্যে চাল, ডাল, তেল, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় ৫৫ বিজিবির অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার আছরের নামাজের পর সুলতানশী জামে মসজিদের সামনে শাহী ঈদগাহে হাজারো মুসল্লিগণের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্র্বে মরহুমের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন স্থানে পাচারকালে ৩টি পিকআপ ও ১টি ট্রাকসহ ১৯৪ কেজি গাঁজা আটক করা হয়েছে। এ সময় ৭ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পিকআপসহ গাঁজার মুল্য প্রায় ৫৮ লাখ টাকা। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা পৃথক ৪টি অভিযান পরিচালনা করে। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সহস্রাধিক নেতাকর্মীর জন্য আয়োজন করে ইফতার মাহফিল। দলের জেলার নেতৃবৃন্দ এই মাহফিলের জন্য ২ লাখ টাকা ব্যয় করে থাকেন। এবার ইফতার মাহফিল না করে ওই টাকা দিয়ে হবিগঞ্জ পৌরসভার বিশেষ ওএমএস কার্ডধারী ২ হাজার লোকের চালের টাকা দেয়া হয়েছে। ফলে ওই ২ হাজার লোক ১০ কেজি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, গরীব, দুঃখী মানুষ আমার আত্মার আত্মীয়। আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। মানবতার কল্যাণে কাজ করেই আমি আপনাদের ভালবাসা অর্জন করতে চাই। গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচি জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বিস্তারিত
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরশহরে থাপ্পর মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে কানাই ঋষি (২১) নামে এক যুবককে চুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে শহরের নোয়াগাও ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ মুল ঘাতক রাম প্রসাদ ও ভানু ঋষি কে গ্রেফতার করেছে। নিহত কানাই মাধবপুর পৌর শহরের গংগা নগর গ্রামের ফটিক ঋষির বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর সভার সমাজসেবা অধিদপ্তরে ৭৫৫ জন বয়স্ক ভাতাভোগীর মধ্যে ভাতার টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ফুলকলি স্কুলে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে নগদ টাকা তুলে দেন। মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার জানান, ভাতার অর্থ এজেন্ট ব্যাক বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৩ম অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে এ বৃহস্পতিবার এ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডার তানজিনা বিনতে এরশাদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পজিপ কর্মকর্তা বিস্তারিত
কিবরিয়া চৌধুরী ॥ মহানবী (সাঃ)কে কটূক্তি করার অভিযোগে নারায়ণ দেব পিন্টু নামে একজনকে ভারত সীমান্ত বাল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধামের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা সীমান্ত থেকে তাকে আটক করে। আটক নারায়ণ দেবনাথ পিন্টু চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁছগাতিয়া গ্রামের ক্ষেত্র মোহন দেব নাথের পুত্র। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগ নেতা সেতুর মহানুভবতায় হবিগঞ্জ ষহরের রাজনগর এলাকায় করোনার উপসর্গ নিয়ে মৃত মহিলার দাফন সম্পন্ন হযেছে। ফেইজবুকসূত্রে জানা যায়, বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় চাম্পা বেগম নামের এক মহিলা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ওই মহিলার কোন নমুনা পরীক্ষা হয়নি, তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা তাও কেউ জানে না। কিন্তু তার বিস্তারিত
এক্সপ্রেস ডেস্ক ॥ করোনার হামলায় তছনছ হয়ে গেছে ইতালি। মহামারীর কারণে ইউরোপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় এখন যুক্তরাজ্যের পরেই ইতালির অবস্থান। আর এই দেশের গবেষকরাই দাবি করলেন, বিশ্বের প্রথম করোনার প্রতিষেধক তৈরি করেছেন তারা। ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে, তারা ৮টি ভ্যাকসিনকে মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়েছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভির উৎপাদন শুরু করছে বাংলাদেশের অন্যতম বড় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো। ইতোমধ্যে কাঁচামাল আনা হয়েছে। চলতি মাসেই উৎপাদনে যাচ্ছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৯ এপ্রিল হোয়াইট হাউসে করোনাভাইরাস প্রতিরোধে রেমডেসিভির কার্যকারিতার ‘সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com