শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ থেকে পাচারকালে ১৯৪ কেজি গাঁজা উদ্ধার ॥ ৪টি ট্রাকসহ গ্রেফতার ৭

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন স্থানে পাচারকালে ৩টি পিকআপ ও ১টি ট্রাকসহ ১৯৪ কেজি গাঁজা আটক করা হয়েছে। এ সময় ৭ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পিকআপসহ গাঁজার মুল্য প্রায় ৫৮ লাখ টাকা। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা পৃথক ৪টি অভিযান পরিচালনা করে।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপ ও ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয়। গেযেন্দা তথ্যের ভিবিতে বৃহস্পতিবার ৭ মে ভোরে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে গাড়ি তল্লাশী শুরু করে। তল্লাশীকালে সকাল পৌনে ৮ টার দিকে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৫৫৬০) সাড়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র মোঃ শুভ (২৫) ও মৃত আরজু মিয়ার পুত্র ফজর আলী (৩৩) কে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে নগদ ১০ হাজার টাকা উদ্ধার ও পিকআপটি আটক করা হয়।
পরবর্তীতে সকাল সাড়ে ৮ টার দিকে একটি ট্রাক (মেট্রো-ট-২২-৯৩৭১) তল্লাশী করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় টাঙ্গাইল জেরার গোপালপুর উপজেলার ভাড়ারিয়া গ্রামের হাফিজুর রহমান (২০) ও একই জেলার জামতৈল গ্রামে মোঃ শিমুল মিয়া (২১) কে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশী করে নগদ ৮ হাজার টাকা উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়।
সকাল সোয়া ৯টার দিকে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-২৮০৩) তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাজীপুর জেলার জয়দেবপুর উপজেরার মির্জাপুর গ্রামের সোহরাব মিয়া (২৫) ও হবিগঞ্জের মাধবপুর উপজেরার নয়নপুর গ্রামের সুরজ মিয়ার পুত্র তৈয়ব আলী (২৯) কে পিকআপসহ আটক করা হয়।
সকাল সোয়া ১০টার দিকে তল্লাশীকালে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৩৬১৩) থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রংপুর জেলার মিঠাপুকুর উৃপজেরার বকতিপুর গ্রামের মোতালেব হোসেনের পুত্র জামাল হোসেন (২৮) কে পিকআপসহ আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৩৫ হাজার টাকা। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com