বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে থাপ্পরের প্রতিশোধ নিতে যুবককে চুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরশহরে থাপ্পর মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে কানাই ঋষি (২১) নামে এক যুবককে চুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে শহরের নোয়াগাও ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ মুল ঘাতক রাম প্রসাদ ও ভানু ঋষি কে গ্রেফতার করেছে। নিহত কানাই মাধবপুর পৌর শহরের গংগা নগর গ্রামের ফটিক ঋষির ছেলে। নিহতের পরিবার সুত্রে জানায়, কয়েক দিন আগে খেয়ালিপনা করে রাম প্রসাদ কানাইকে পাগল বলে। এতে রাগের বসে কানাই রাম প্রসাদ কে একটি থাপ্পর মারে। এঘটনা পরে পারিবারিক ভাবে নিস্পত্তি করা হয়। কিন্তু রামপ্রসাদের ক্ষোভ রয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই ব্রীজ এলাকায় গেলে পুর্ব থেকে উৎপেতে থাকা রামপ্রসাদ ও তার কতেক সহযোগী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন কানাইকে গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজন কে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com