বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ৯০টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কোভিড-১৯ মহামারি দুর্যোগ এবং মাহে রমজানের উপলক্ষে নবীগঞ্জের ১৩ টি ইউনিয়নের হত দরিদ্র এবং কর্মহীন মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরনের অংশ হিসেবে ৬ নং কুর্শি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯০টি পরিবারে মধ্যে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের লোকজনের মধ্যে ৫’শ টাকা বিতরণ করা হয়। শুক্রবার (৮ মে) সকালে শেখ বাড়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই সামাজিক দূরত্ব বজায় রেখে এই অর্থ প্রদান করা হয়। গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক তুহিন আহমেদ চৌধুরী, তোহা চৌধুরী ও আতাউর রহমান চৌধুরীর পক্ষ থেকে অর্থ বিতরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শেখ সফিকুজ্জামান শিপন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক হাসান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com