সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৭০৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নোয়াগড় গ্রামের সাবেক ইউপি মেম্বার শাহজাহান মিয়া এবং একই গ্রামের আক্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মাঝে মাস খানেক আগেও সংঘর্ষে ঘটনা ঘটে। তখন সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিমের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশত লোক আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, পূর্বের বিরোধের জের ধরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮০ রাউন্ড সটগানের ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনার সাথে জড়িত ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com