বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লস্করপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আর নেই

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০২০
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার আছরের নামাজের পর সুলতানশী জামে মসজিদের সামনে শাহী ঈদগাহে হাজারো মুসল্লিগণের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্র্বে মরহুমের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এর যুগ্ম-আহবায়ক সাংবাদিক শাহ তাজুল ইসলাম রুমেল, লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু প্রমুখ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে যান। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। জীবনের অনেকটা সময় তিনি দেশের বিভিন্ন স্থানে চাকুরিতে কাটিয়েছেন। অবসর গ্রহনকরে নিজ গ্রামে ফিরে আসেন। পরে পশ্চিম সুলতানশী দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের সভাপতির দায়িত্ব পালন করিয়া আসছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com