রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জে আওয়ামী লীগের ইফতারের ২ লাখ টাকায় ২ হাজার ওএমএস কার্ডধারীর চালের টাকা পরিশোধ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সহস্রাধিক নেতাকর্মীর জন্য আয়োজন করে ইফতার মাহফিল। দলের জেলার নেতৃবৃন্দ এই মাহফিলের জন্য ২ লাখ টাকা ব্যয় করে থাকেন। এবার ইফতার মাহফিল না করে ওই টাকা দিয়ে হবিগঞ্জ পৌরসভার বিশেষ ওএমএস কার্ডধারী ২ হাজার লোকের চালের টাকা দেয়া হয়েছে। ফলে ওই ২ হাজার লোক ১০ কেজি করে ১০টাকা দরের চাল বিনামূল্যে গ্রহণ করেছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের হাতে চালের এই টাকা তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক সম্পাদক এডভোকেট আপিল উদ্দিন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মোস্তফা কামাল আজাদ রাসেল, পৌর কাউন্সিলার জাহির উদ্দিন ও আলমগীরে হোসেনসহ দলের নেতৃবৃন্দ।
এর আগে দুই কিস্তিতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির প্রধানমন্ত্রীর পক্ষে তার ব্যক্তিগত তহবিল থেকে ৪ হাজার লোকের জন্য ৪ লাখ টাকা পরিশোধ করেন। এনিয়ে তার উদ্যোগে ৬ হাজার অস্বচ্ছল মানুষ পেলেন বিনামূল্যে বিশেষ ওএমওস এর চাল। রমজান মাস জুড়ে এই সহায়তা অব্যাহত থাকবে জানিয়েছেন তিনি। জেলা শহরের বাহিরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায়ও এই কার্যক্রম গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com