বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাসূল (সঃ)কে কটূক্তিকারী পিন্টু ভারত সীমান্তে গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৭৪০ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ মহানবী (সাঃ)কে কটূক্তি করার অভিযোগে নারায়ণ দেব পিন্টু নামে একজনকে ভারত সীমান্ত বাল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধামের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা সীমান্ত থেকে তাকে আটক করে। আটক নারায়ণ দেবনাথ পিন্টু চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁছগাতিয়া গ্রামের ক্ষেত্র মোহন দেব নাথের পুত্র।
এর আগে তৌহিদী জনতার পক্ষে মাওলানা কামাল উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন।
জানা যায়, আটক নারায়ণ দেবনাথ পিন্টু ৪ মে মহানবী (সা:)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তি করে। এর প্রতিবাদে রানীগাঁও বাজারে প্রতিবাদ সভা করে স্থানীয় মুসলিম জনতা। পরে বুধবার দুপুরে তৌহিদী জনতার ব্যানারে চুনারুঘাটে লকডাউন ভেঙে নারায়ন দেব নাথ পিন্টুকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বাদ জোহর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা। পরে এ মামলার প্রেক্ষিতে নারায়ণ দেবনাথ পিন্টুকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com