বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর পৌর সভার ৭৫৫জন কে বয়স্ক ভাতা বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর সভার সমাজসেবা অধিদপ্তরে ৭৫৫ জন বয়স্ক ভাতাভোগীর মধ্যে ভাতার টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ফুলকলি স্কুলে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে নগদ টাকা তুলে দেন। মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার জানান, ভাতার অর্থ এজেন্ট ব্যাক এশিয়ার মাধ্যমে ভাতার টাকা বিতরণ করেন। প্রত্যেক ভাতা ভোগী মাসিক ৫শ টাকা করে এককালী ৪৫০০ টাকা পেয়েছেন। এসময় পৌর কাউন্সিলর দুলাল খা, অজিত কুমার পাল, আবুল বাশার, বাবুল হোসেন, আব্দুল হাকিম, ইসরাত জাহান ডলি, সপ্না পাল, সাংবাদিক অলিদ মিয়া উপস্থিত ছিলেন। মেয়র হিরেন্দ্র লাল সাহা এসময় করোনা ভাইরাস সংক্রমন রোধে করণীয় বিষয়ে ভাতা ভোগীদের অবগত করে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, করোনার প্রভাবে ভাতাভোগীর পরিবারের অনেকই কর্মহীন, এসময় সরকাররের ভাতা প্রদানের উদ্যোগ সময় উপযোগী প্রদক্ষেপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com