স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামে মোস্তাক ফয়েজীর ওয়াজ মাহফিলের ভিডিও ধারণ করে তা বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের সাবাজ মিয়া (৪৪) গত ৮ এপ্রিল হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাহ আলমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভাড়াটিয়া
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। সভাপতি পদে আব্দুল মোতাকাব্বির রাজ্জাক ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি সিরাজ মিয়া পান ১২০ ভোট, সাধারণ সম্পাদক পদে দুলাল চন্দ্র দাশ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি রফিক মিয়া ১৪০ ভোট পান। এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মোঃ শাহাজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার ॥ “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরতি সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথম দিনে কোনো ধরনের জরিমানা করা না হলেও ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তবে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার পানি নিস্কাশন বাধামুক্ত করতে নির্মগন খাল ও বড় ড্রেনগুলোর প্রতিবন্ধকতা অপসারন ও পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার আনসার অফিস পাশর্^বর্তী খাল, মাস্টার কোয়ার্টার, রাজনগর রবিদাস পাড়ার পিছনে ও বাইপাস সমান্তরাল বড় ড্রেনে পরিচ্ছন্নতা কাজ পরিচালিত হয়েছে। বিকলে রাজনগর রবিদাস পাড়ার সামনে খালটি এক্সকেভেটরের মাধ্যমে উন্মুক্ত করা
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৮টি সিলিকা বালু কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্লাইড উপস্থাপনার মাধ্যমে কোয়ারিগুলোর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব তুলে ধরেন পরিবেশ বিশেষজ্ঞ ফাহিম চৌধুরী। এসময়
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকা জনপ্রতি সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান উদ্দেশ্য ছিল দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে
প্রেস বিজ্ঞপ্তি ॥ গত অন্তর্বতীকালিন সরকার কর্তৃক আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি সাম্রাজ্যবাদীদের হাতে ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধের দাবিতে আজ বিকাল ৪ টায় আর ডি হল প্রাঙ্গন ও আনোয়ারপুর বাইপাস পয়েন্ট গনতান্ত্রিক যুক্তফ্রন্ট হবিগঞ্জ জেলার আয়োজনে সারা দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুটি পৃথক
স্টাফ রিপোর্টার ॥ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। গত রবিবার উমেদনগর ইপিআই কেন্দ্র হতে এ টিকাদান শুরু হয়। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস বলেন, হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নিয়মিত কর্মসূচীর আওতায় শিশুদের হামের টিকা দেয়া হয়। কিন্তু বিশেষ পরিস্থিতিতে নিয়মিত কর্মসূচী ছাড়াও বাদ পড়া শিশুদের চিহ্নিত করে হামের টিকা দেয়া
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে মনোরম পরিবেশে গড়ে উঠেছে একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান-জামেয়া দারুল হাবীব মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি কোরআন শিক্ষার আলো ছড়িয়ে এলাকায় সুনাম অর্জন করেছে। বিশেষ করে হেফজ বিভাগে শিক্ষার্থীদের সাফল্য অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ২০১৮ সালের ২ মার্চ প্রতিষ্ঠিত এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবুল
বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার দুর্ঘটনাপ্রবণ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মিত বাহুবল ট্রমা সেন্টার এক যুগ পেরিয়েও চালু না হওয়ায় চরম হতাশা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি আজও কার্যক্রম শুরু করতে না পারায় জনমনে ক্ষোভ বাড়ছে দিন দিন। জানা যায়, ২০১৩ সালে গণপূর্ত বিভাগ প্রায়
নবীগঞ্জ প্রতিনিধিব ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দিনশেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন বিলু মিয়া। তিনি আনারস
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মুরাদ আহমদ। সাংবাদিক মুরাদ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুক আইডিম থেকে জাতীয় পার্টির সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক বরাবর পদত্যাগ প্রেরণ করা হয়। সাংগঠনিক ও রাজনৈতিক সূত্রে প্রকাশ, মুরাদ আহমদ দীর্ঘ রাজনৈতিক