বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধিব ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দিনশেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন বিলু মিয়া। তিনি আনারস প্রতীকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার উদ্দিন (সিএনজি প্রতীক) পেয়েছেন ১০৭ ভোট এবং ফয়েজুর রহমান (ছাতা প্রতীক) পেয়েছেন ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জমশেদ মিয়া ১৫৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী আহমেদ বেলাল পেয়েছেন ১৪১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হক কপিল ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সাহেদ আলী (হাঁস প্রতীক) পেয়েছেন ১৩৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রাজ্জাক মিয়া। তালা প্রতীকে তিনি পেয়েছেন ২৪২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সোহেল মিয়া (মই প্রতীক) পেয়েছেন ৪৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে ছাদিকুর রহমান আম প্রতীকে ২০৩ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিপন মিয়া (গোলাপ ফুল প্রতীক) পেয়েছেন ৮২ ভোট।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ শ্রমিকরা। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, সহকারী অধ্যাপক মুজাহিদ উদ্দিন, সহকারী কমিশনার মোঃ আলমগীর মিয়া, অলিউর রহমান অলি, সাহিদ তালুকদার।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্রে নবীগঞ্জ থানার পুলিশের বিশেষ নজরদারি ও সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। নির্বাচন চলাকালীন সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্র পরিদর্শন করেন। বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত হয়ে নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com