মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মুরাদ আহমদ।
সাংবাদিক মুরাদ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুক আইডিম থেকে জাতীয় পার্টির সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক বরাবর পদত্যাগ প্রেরণ করা হয়। সাংগঠনিক ও রাজনৈতিক সূত্রে প্রকাশ, মুরাদ আহমদ দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রজীবন থেকেই জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ নবীগঞ্জ উপজেলার প্রতিষ্টাতা সভাপতি হিসেবে দীর্ঘ একযোগের উপরে সাংগঠনিক কার্যক্রমের নেতৃত্ব দেন নব্বইয়ের দশকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ কারাবন্দি থাকাকালে তার মুক্তির দাবিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।
তিনি জাতীয় ছাত্র সমাজের নবীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব সংহতির নবীগঞ্জ উপজেলা সভাপতি, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সর্বশেষ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ছাড়াও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পদত্যাগের বিষয়ে মুরাদ আহমদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দলের দায়িত্ব পালন করে আসছি চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টি তার মূল লক্ষ্য আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com