শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত অন্তর্বতীকালিন সরকার কর্তৃক আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি সাম্রাজ্যবাদীদের হাতে ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধের দাবিতে আজ বিকাল ৪ টায় আর ডি হল প্রাঙ্গন ও আনোয়ারপুর বাইপাস পয়েন্ট গনতান্ত্রিক যুক্তফ্রন্ট হবিগঞ্জ জেলার আয়োজনে সারা দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুটি পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আরডি হলে বাসদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে ও আনোয়ারপুরে সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং বাসদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি হবিগঞ্জ জেলার সহসম্পাদক রঞ্জন কুমার রায়,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা অনিন্দ্য হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলার নেতা ফয়সল আহমেদ, মোশারফ হোসেন খাঁন শান্ত, সিপিবি নেতা আহাদ মিয়া, প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, অন্তর্র্বতী সরকারের সময়ে এখতিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের অবস্থান এখনোও স্পষ্ট না করা এবং দাসত্বের চুক্তি বাতিলে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশবাসী গভীর উদ্বেগে আছে। অবিলম্বে মার্কিনের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী গোলামীর বাণিজ্য চুক্তি বাতিলের জোর দাবি জানাচ্ছি। একই সাথে দাসত্বের এই চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করতে সকল বাম-প্রগতিশীল, গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাই।
সমাবেশ বক্তাগণ আরো বলেন, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার সন্নিকটে দেশের নিরাপত্তা ও সর্বভৌমত্বকে হুমকীতে ফেলে দিতে পারে এমন স্থান লালদিয়ায় বন্দর নির্মাণের জন্য ও পানগাও টার্মিনাল বিদেশি সুইডেন ও ডেনমার্কের কোম্পানির কাছে দেওয়া ইজারা চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com