মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকা জনপ্রতি সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান উদ্দেশ্য ছিল দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম ফয়সল ফয়সল। তবে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।