বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরতি সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ব্র্যাকের পক্ষে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা খায়ের মিয়া। বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সকলের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। তারা বিশ্ব স্বাস্থ্য দিবসকে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com