শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। গত রবিবার উমেদনগর ইপিআই কেন্দ্র হতে এ টিকাদান শুরু হয়।
হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস বলেন, হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নিয়মিত কর্মসূচীর আওতায় শিশুদের হামের টিকা দেয়া হয়। কিন্তু বিশেষ পরিস্থিতিতে নিয়মিত কর্মসূচী ছাড়াও বাদ পড়া শিশুদের চিহ্নিত করে হামের টিকা দেয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘যে শিশুর বয়স ৯ মাস পূর্ন হয়ে ১০ মাস শুরু হয়েছে ওই শিশু প্রথমবার এবং যে শিশুর বয়স ১৫ মাস পূর্ন হয়ে ১৬ মাস শুরু হয়েছে সে শিশুকে দ্বিতীয় বার হামের টিকা নিতে হয়। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বর্তমানে বাদ পড়া শিশুদের চিহ্নিত করে পৌর এলাকার ১৯ টি কেন্দ্রে হামের টিকা দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com