মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাহ আলমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভাড়াটিয়া আরিফুল ইসলাম (২৮)কে আটক করা হয়। তিনি আলাউদ্দিনের পুত্র এবং তার গ্রামের বাড়ি একই এলাকার কালিকাপুরে। অভিযানকালে ডিবি সদস্যরা আরিফুল ইসলামের দেখানো মতে তার বসতঘর থেকে ৫০ বোতল ব্র্যান্ডের ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই সাকিব, এসআই স্বপন, এসআই তারিকুল, এএসআই মোহাম্মদ নাঈম মিয়া ও এএসআই গোলাম সরোয়ারসহ একটি চৌকস দল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com