স্টাফ রিপোর্টার ॥ শহরের নাতিরাবাদ এলাকায় ব্লেকমেইল করে বন্ধুর স্ত্রীকে একাধিকবার অনৈতিক কাজ করেছে ফার্মেসীর সেলসম্যান। এমনকি কৌশলে তোলা ওই গৃহবধূর নগ্ন ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকাও হাতিয়ে নিয়েছে। বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের নির্যাতিতা গৃহবধূ জানান, তার স্বামী হবিগঞ্জ শহরে চাকুরি করেন। এ জন্য নাতিরাবাদে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করে। এ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জকে ১-০ গোলে হারিয়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শায়েস্তাগঞ্জ দলের মুখোমুখি হয় হবিগঞ্জ পৌরসভা। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে গোলশূন্য প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলার ৮০ মিনিটের মাথায় হবিগঞ্জ পৌরসভার ইমতিয়াজ প্রথম গোল করলে ১-০ গোলে এগিয়ে
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরে আয়োজিত জসনে জুলছে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় জানানো হয়, আগামী ৬
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে ৫ শতাধিক শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় একই সাথে তাদের মাঝে কিছু উপহারও প্রদান করা হয়। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত সাবেক
স্টাফ রিপোর্টার ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাধবপুরে অভিযান চালিয়ে চোরাই ১৫৩ বোতল ইসকফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার এবং ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে মাধবপুর উপজেলার নয়াপাড়াস্থ ছায়েম রোডের সফকো স্পিনিং মিল এর সামনে অভিযান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাস্তায় অবৈধ টমটম আটক করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার শহরের শায়েস্তানগর এলাকা হতে এ টমটমগুলো আটক করা হয়। সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় হবিগঞ্জ পৌরসভার একটি টিম বের হয়। যানজট নিরসনে পৌরসভার গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই টিম রাস্তায় চলমান টমটমগুলোর নাম্বার প্লেইট ও অন্যান্য কাগজ পরীক্ষা করে। এর মধ্যে
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের সবুজগঞ্জ বাজার সংলগ্ন খলাবাড়ির কাওছার চৌধুরীর স্টেশনারি দোকানে একদল চোর গতকাল ভোররাতে দোকানের পিছনের দরজা কেটে প্রবেশ করে দু:সাহসিক চুরি সংগঠিত করে। এ সময় দোকানের ক্যাশ বক্সে রক্ষিত নগদ ১ লাখ টাকাসহ ২ লাখ টাকার মালামাল চোরি করে নিয়ে যায়। রবিবার দিবাগত রাত ২ টার সময় দোকানের মালিক আজমিরীগঞ্জ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গৃহবধু হত্যার অভিযোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ গ্রামবাসীর উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভায় আল্টিমেটাম দেয়া হয়। ব্যবস্থা না নেয়া হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করার হুমকী দেয়া হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার শেরপুর নবীগঞ্জ সড়কের কুর্শি পয়েন্টে এ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির গঠিত ১৩টি ইউনিট কমিটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য ও এর দোষরদের চিহ্নিত করে বাদ দেয়া হবে। পাশাপাশি কমিটিতে অন্তর্ভূক্তির উপযুক্ত যেসব বিএনপি নেতা বাদ পড়েছেন তাদের কমিটিতে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আওয়ামীলীগ এবং বাদ পড়া বিএনপি নেতাদের তালিকা প্রদান করা
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গ্রামবাসীর একমাত্র খেলার মাঠ ও জানাযার স্থান দখলমুক্ত করতে ফজলু মেম্বারের গ্রেফতারের দাবীতে ফুসে উঠেছেন নির্যাতিত এলাকাবাসী। এ দাবীতে ইতিমধ্যে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করছেন ভুক্তভোগী গ্রামবাসী। গত বৃহস্পতিবার দুপুরে উপজলোর সৈয়দপুর-সুনামগঞ্জ সড়কের বিবিয়ামা গ্যাস ফিল্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন। এর আগে ২৬ আগস্ট জেলা প্রশাসক বরাবরে
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিজনা নদীর বুকে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল রোববার (৩১ আগস্ট) বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এ আয়োজন। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় হবিগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৫টি নৌকা অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে নাভিশ্বাস উঠেছে। দিনের বেলা অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা যেমন যানজটের কবলে পড়ছে, তেমনি রাতের অন্ধকারেও এই যানজট থেকে রেহাই মিলছে না। ফলে শহরের প্রধান সড়কগুলোতে সর্বণই সৃষ্টি হচ্ছে জনদূর্ভোগ। শহরের থানার মোড়, শায়েস্তানগর, ইনাতাবাদ, পইল রোড, তিনকোনা পুকুড়পাড়, কালিবাড়ি ও চৌধুরী বাজার এলাকায় সকাল-বিকেল
স্টাফ রিপোর্টার ॥ আহলে সুন্নাত ওয়াল জামাআত নিজামপুর ইউনিয়ন শাখা এবং নিজামপুর দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (দঃ) উপলক্ষে এক আজিমুশ্বান জশনে জুলুছ এর আয়োজন করা হয়। গত শনিবার সকাল ৯ টায় জুলুছ অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ওয়ার্ড থেকে নেতৃবৃন্দের উদ্যোগে স্থানীয় আশেকে রাসূলবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নিজামপুর দাখিল মাদ্রাসায় সমবেত হতে থাকেন।