মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
জানা গেছে, আগামী ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি ও নারী শিশু কোর্ট ১ এর স্পেশাল পিপি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট সুফি মিয়া, সেলিম চৌধুরী, সফিকুল ইসলাম চৌধুরী ও মাহবুব আলম শাহজাহান, সাধারণ সম্পাদক পদে এডভোকেট রহমত এলাহী, মোস্তফা মিয়া, মাসুদ করিম আখঞ্জি তাপস, জসিম উদ্দিন ২, কামরুল ইসলাম চৌধুরী, নারী শিশু ২ কোর্টের স্পেশাল পিপি আবুল ফজল ও ফেরদৌস আলম চৌধুরী, আব্দুল মতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। ইতোমধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।
আইনজীবীদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। প্রার্থীদের পক্ষে চলছে মতবিনিময় সভা, গণসংযোগ ও নানা প্রচারণা কার্যক্রম। যা নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com